Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে যে বার্তা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫ ১০:২১

ক্যারিয়ারের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে নেইমার

ইনজুরির সঙ্গে লড়ছেন বেশ কয়েক বছর ধরেই। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর আবার নতুন করে ইনজুরিতে পড়া নেইমার যেন পার করছেন ক্যারিয়ারের অন্যতম কঠিন সময়। সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগ মুহূর্তে তাই ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নেইমার। নেইমার জানালেন, এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছেন না তিনি।

গত জানুয়ারিতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমান নেইমার। লক্ষ্য ছিল, এখানে ভালো পারফর্ম করে ব্রাজিল জাতীয় দলে ফেরা। শুরুর দিকে দুর্দান্ত পারফর্ম করা নেইমার দুর্ভাগ্যজনক ভাবে আবারও পড়েন ইনজুরিতে। পুরোপুরি সুস্থ না হওয়ায় কার্লো আনচেলত্তির নতুন ব্রাজিল দলেও জায়গা হয়নি তার।

বিজ্ঞাপন

অনেকেই ধারণা করছেন, ব্রাজিলের হয়ে আর কখনোই খেলা হবে না ৩৩ বছর বয়সী নেইমারের। আগামী মাসে সান্তোসের সঙ্গেও চুক্তি শেষ হচ্ছে তার। গুঞ্জন উঠেছে, তার সঙ্গে চুক্তি আর বানাও বাড়াতে পারে সান্তোস।

গত রাতে প্রীতি ম্যাচে লাইপজিগের বিপক্ষে মাঠে নেমেছিল সান্তোস। এই ম্যাচেও পুরোটা সময় খেলতে পারেননি তিনি। শুধু প্রথম ভাগে খেলেছেন নেইমার।

ম্যাচ শেষে তিনি জানান, ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আগামী মাসেই সিদ্ধান্ত নেবেন তিনি, ‘এখনো জানিনা আমি। এ বিষয়ে আসলে কিছু বলতে চাই না। আমি এখনো এটা নিয়ে ভাবছি। আমি ১২ জুনের পরেই সিদ্ধান্ত নেব।’

শেষ পর্যন্ত সান্তোসেই থাকবেন নাকি নতুন কোথাও পাড়ি জমাবেন নেইমার, সেটা জানা যাবে আগামী মাসেই।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো