Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে লাখ টাকার ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১১:০২

উদ্ধার হওয়া ইয়াবা, আঁচার ও গুঁড়া দুধ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ শাহারিয়ার জীবন (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। যার আনুমানিক মূল্য ৮৮ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাত ৯টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের এন.এস.রোডের পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার জীবন কুষ্টিয়া ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার সোনাইডাঙ্গা এলাকার নূর আলী মন্ডলের ছেলে।

অভিযানের সময় গুড়া দুধের কৌটা ও পাঁচটি আচারের প্যাকেটসহ শাহারিয়ার জীবনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন সারাবাংলাকে জানান, আসামি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো