Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাস বিশুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১১:০৯ | আপডেট: ৩০ মে ২০২৫ ১২:৪৬

বৃষ্টির কারণে রাজধানী শহরের বাতাসে এই ব্যাপক উন্নতি।

ঢাকা: আজও ঢাকার বাতাস বিশুদ্ধ। গত বুধবার দুপুর থেকে টানা বৃষ্টির কারণে রাজধানী শহরের বাতাসে এই ব্যাপক উন্নতি। আজ (শুক্রবার) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ২৮।

গতকালও (বৃহস্পতিবার) বিশুদ্ধ ছিল বাতাস। গতকাল সকাল ৮টা ৪০ মিনিটের রেকর্ড অনুসারে ঢাকার বায়ুমান ছিল ৪৪। আজ একিউআইয়ের সকাল ৮টা ৪০ মিনিটের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৯৮তম।

একিউআই এর সূচক অনুসারে ১৭২ বায়ুমান নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে ভারতের দিল্লি, ১৫৬ বায়ুমান নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য তিন শহর হলো যথাক্রমে—বাহরাইনের মানামা (১৫৩), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৩) ও মিসরের কায়রো (১৫১)।

বিজ্ঞাপন

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো