Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরের শার্শা সীমান্তে অস্ত্রসহ আটক ২

লোকাল করেসপডেন্ট
৩০ মে ২০২৫ ১১:১৯ | আপডেট: ৩০ মে ২০২৫ ১১:২২

উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক দুই ও বিজিবির সদস্যরা।

বেনাপোল: যশোরের শার্শা পাঁচভুলোট সীমান্ত থেকে দুইটি পিস্তল,খালি ম্যাগজিন ও মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার সময় বিজিবির অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।

আটক আসামিরা হলেন- শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।’

বিজ্ঞাপন

আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষণাত একই গ্রামের বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পার্শ্ব হতে আরও একটি পিস্তল, ম্যাগাজিনসহ সর্বমোট দুইটি পিস্তল ও দুইটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পিস্তলের মূল্য দুই লাখ টাকা, ম্যাগাজিনের মূল্য আনুমানিক ১০ হাজার টাকা এবং মোবাইলের মূল্য আনুমানিক ১০ হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য দুই লাখ বিশ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো