Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইজেরিয়ায় ভয়াবহ বৃষ্টিপাতে ঘরবাড়ি ধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৫ ১২:৫২ | আপডেট: ৩০ মে ২০২৫ ১৫:০৬

নাইজেরিয়ায় অতি বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বৃষ্টিপাতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। মূলত ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে পড়ার পর এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (২৯ মে) দেশটির মধ্যাঞ্চলের উত্তরে অতি বৃষ্টিতে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

নাইজার প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইব্রাহিম হুসাইনি বলেছেন, ওই প্রদেশের দুইটি এলাকায় অন্তত ৫০টি বাড়ি পানিতে ডুবে আছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১০ জনের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে।

উল্লেখ্য, সাধারণত এপ্রিলের দিকে নাইজেরিয়াতে বর্ষাকাল শুরু হয়। এ সময় দেশটিতে বন্যা দেখা দেয়। এবার শুরু থেকেই কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো