Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৫ ১৪:১৭ | আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:৪৪

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতিরা। তবে এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ মে) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন হুতি গোষ্ঠী ‘আনসারুল্লাহ’-এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে এই হামলা করা হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।

তিনি আরও দাবি করেন, হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগে থেকেই জারি ছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। সেই সময় পশ্চিম তীর এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। মোবাইল ফোনে জনগণকে সতর্কতাও পাঠানো হয়।

উল্লেখ্য, গাজায় ১৮ মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরু করার পর থেকে হুতি বাহিনী ইসরায়েলের দিকে অন্তত ৪০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো