Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাজিলকে রিয়াল মাদ্রিদের মতো খেলাতে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫ ১৪:৫১

রিয়ালের মতো ব্রাজিলকেও শিরোপা জেতাতে চান আনচেলত্তি

অনেক নাটকের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি। কার্লো আনচেলত্তির আগমনের পর থেকেই নতুন স্বপ্নে বুক বেঁধেছেন ব্রাজিল সমর্থকরা। ব্রাজিলের কোচ হিসেবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, তিনি চান ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলুক।

দুই মেয়াদ রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্লাবের হয়ে ১৫ শিরোপা জিতে রিয়ালের ইতিহাসের সফলতম কোচ আনচেলত্তি। এই মৌসুম বাদ দিলে তার অধীনে প্রায় প্রতি মৌসুমেই শিরোপা ঘরে তুলেছে রিয়াল।

এদিকে ২০০২ সালের পর বিশ্বকাপ জেতা হয়নি ৫ বারের চ্যাম্পিয়নদের। সবশেষ শিরোপা তারা জিতেছে ৬ বছর আগে। বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকতে থাকা ব্রাজিল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি স্প্যানিশ পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের মতো দাপুটে ফুটবল খেলবে ব্রাজিল, এমনটাই চান তিনি, ‘আমি চাই ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। এই বছরের রিয়ালের মতো না, গত মৌসুমের রিয়ালের মতো। আমি জানি এটা নির্ভর করবে খেলোয়াড়দের ওপর। মাঠে তাদের স্বস্তিতে থাকতে দিতে হবে।’

নিজ দেশ ইতালিকে বাদ দিয়ে ব্রাজিলকেই কেন বেছে নিলেন, এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি জানিয়েছেন, ‘এটা সহজ। ব্রাজিল পৃথিবীর সেরা দল। তাদের ৫টি বিশ্বকাপ আছে বলে বলছি না। আমার সামনে এখন ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ। এই মুহূর্তে ইতালির কোচিং করাচ্ছেন এখন বিখ্যাত কোচ। তারা কখনোই আমাকে ডাকেনি, ব্রাজিল অনেক আগে থেকেই আমাকে নিতে চাচ্ছে।’

আগামী ৫ জুন বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচ দিয়েই ডাগআউটে অভিষেক হবে আনচেলত্তির। ১০ জুন ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই মুহূর্তে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে ৬টি দেশ সরাসরি পরের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো