Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৬:২০ | আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:৪৩

বালিয়াকান্দি থানা। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে নালায় পড়ে পানিতে ডুবে অনিক শেখ (১৩) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের সামসুল শেখের ছেলে।

নিহতের পিতা সামসুল শেখ বলেন, ‘আমার ছেলে অনিক স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা করত। গত কয়েকদিন সে অসুস্থ ছিল। সকালে রাস্তা থেকে বাড়ির ফেরার পথে একটি ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ এ ছাড়াও বর্ষা মৌসুমে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো