Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৬:২৯ | আপডেট: ৩০ মে ২০২৫ ২০:৫৮

প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত তোরাপ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বারেক মন্ডল উপজেলার মোহনপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজবাড়ীতে যাচ্ছিলেন। পথে চাঁদপুর ব্রীজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ওপর পড়ে যান। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে মার্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো