Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর শ্যামপুর থেকে ১১ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৬:২৫ | আপডেট: ৩০ মে ২০২৫ ২০:৫৮

গ্রেফতার ৩ ছিনতাইকারী

ঢাকা: রাজধানীর শ্যামপুরে অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- অনিক পান্না (৩৫), মো. আল-আমিন (১৯), শুভ শেখ (৩০),মো.সুজন চৌধুরী (২৮),মো. শাকিল (১৯),মো. মিরাজ হোসেন (২০), মো. জিয়ানুর রহমান (৩৪), মো. দুলাল মিয়া (৪০), মো. রফিকুল ইসলাম মিলন (৩০), মো. সজিব শেখ ওরফে প্রকাশ সৈকত ও রুবেল।

ডিসি তালেবুর রহমান বলেন, শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম চলতি মাসের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এই ছিনতাইকারীদের গ্রেফতার করে। গ্রেফতাররা সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার অনিক পান্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো