Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তাল সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জাহাজ তীরে আটকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৭:৪৮

নিয়ন্ত্রণ হারিয়ে তীরে উঠা জাহাজ

চট্টগ্রাম ব্যুরো: নিম্নচাপের প্রভাবে অবিরাম বর্ষণ, ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি জাহাজ সাগরের তীরে উঠে গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দুটি লাইটারেজ জাহাজ সমুদ্র সৈকতের তীরে পাথরের ওপর উঠে আটকে যায়। এরপর শুক্রবার আনোয়ারা উপকূলে আরও দুটি নৌযান আটকা পড়ে।

জানা গেছে, পতেঙ্গায় আটকা পড়া জাহাজ দুটি হলো এমভি আল-হেরেম ও বিএলপিজি সুফিয়া। এর মধ্যে আল-হেরেম জাহাজটি পণ্য খালাসের পর সাগরে নোঙ্গর অবস্থায় ছিল। বিএলপিজি সোফিয়া জাহাজটি গত অক্টোবরে এলপিজি গ্যাস স্থানান্তরের সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিজ্ঞাপন

আনোয়ারা উপকূলে আটকে পড়া জাহাজ দুটি হলো, মারমেইড-৩ ও নাভিমার-৩।

জানা গেছে, জাহাজ দুটি চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পাথর ও কয়লা বহনে নিয়োজিত ছিল। তবে গত কয়েকমাস ধরে সেগুলো আনোয়ারা উপকূলের কাছাকাছি সাগরে অলসভাবে পড়ে ছিল।

জাহাজের ওয়াচম্যানের দায়িত্বে থাকা মিসকাতুর রহমান নামে একজন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘সাগরে প্রচণ্ড ঢেউয়ের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে নৌযানগুলো উপকূলে আছড়ে পড়েছে।’

সারাবাংলা/আরডি/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো