Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাবিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৮:৫১ | আপডেট: ৩০ মে ২০২৫ ২০:৫৮

প্রতীকী ছবি

খুলনা: খুলনার কয়রায় ভাবিকে বাঁচাতে যাওয়ায় ছোট ভাই মো. সাহেব আলী গাজীকে (৪০) গলা কেটে হত্যা করেছে বড় ভাই মো. শহিদুল গাজী। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার উলা গ্রামের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী ও শহিদুল গাজী উলা গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল তার স্ত্রীকে পিটিয়ে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। এ সময় তার চিৎকারে ছোট ভাই সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে বাঁচাতে যান। তখন শহিদুল শাবল দিয়ে তাকে আঘাত করলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর শহিদুল বটি দিয়ে সাহেব আলীর গলা কেটে হত্যা করেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শহিদুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো