Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রদলের নেতৃত্বে ‘অঘোষিত পরিবর্তন’, কে হবেন সভাপতি!

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৯:৫১ | আপডেট: ৩১ মে ২০২৫ ০০:২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদচ্যুতি নিয়ে শুক্রবার (৩০ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি এখনও।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই গুঞ্জনকে ‘১০০% ভুয়া’ এবং ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘রাকিব ভাই অসুস্থ। ঠান্ডা জ্বর। সে জন্য বিশ্রামে আছেন। এর বাইরে আর কিছু নয়। বাকি সব প্রোপাগান্ডা।’

সর্বশেষ, শুকবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র সহ-সভাপতি আফসান ইয়াহিয়া। এই অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন না, যা গুঞ্জনের পেছনে আরও জোরালো ভিত্তি তৈরি করেছে।

বিজ্ঞাপন

সার্বিকভাবে, ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে গুঞ্জন চলমান রয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো