Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোববার থেকে দলীয় কর্মসূচিতে অংশ নিবেন রাকিব: ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ২১:৪৪ | আপডেট: ৩১ মে ২০২৫ ০০:২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা: শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দু্ইদিন যাবত দলীয় কার্যক্রমে অংশ নিতে পারছেন না। তবে রোববার (১ জুন) থেকে দলীয় কর্মসূচিতে অংশ নিবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার (৩০ মে) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি মর্যাদা) জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর বলেন, ‘রোববার (১ জুন) থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিবেন, ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থক সকলের কাছে ছাত্রদল সভাপতি শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।’

বিজ্ঞাপন

আরও বলেন, ‘ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ছাত্রদলের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠনটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে। এমনকি কয়েকটি জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদও প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্রদল গণমাধ্যম এ বিজ্ঞপ্তি প্রদান করে বিষয়টি স্পষ্ট করেছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো