Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা ফখরুলের দেশে ফেরার সময় পেছাল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ২১:৪৭ | আপডেট: ৩১ মে ২০২৫ ১১:৩৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১ জুন ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আরও এক সপ্তাহ পর দেশে ফিরবেন।

শুক্রবার (৩০ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হসপিটালের চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। তার আগামী ৪ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।

দলের শীর্ষ দুই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো