Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে পিকআপচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ০১:৫৬ | আপডেট: ৩১ মে ২০২৫ ১২:৪৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপচাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম জহুরা বেগম(৩৫)। এ ঘটনায় এক সবজি বিক্রেতা আহত হন।

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে একটি পিকআপ দ্রুত গতিতে এসে ফুটপাতে উপরে উঠিয়ে দেয়। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী মারা যায়। এ ঘটনায় এক সবজি বিক্রেতা আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর পরই জনতা পিকআপ চালক জাকির হোসেনকে (২৭) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। তাকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো