Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল / ইন্টার-পিএসজি মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫ ১১:২৭ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:০৬

ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-ইন্টার

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই সেরা দল ইন্টার মিলান ও পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনাতে মুখোমুখি হওয়ার আগে জেনে নিন মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে।

টুর্নামেন্টেজুড়েই দুর্দান্ত ফর্মে ছিল দুই ফাইনালিস্ট। দাপটের সঙ্গে খেলেই এবারের আসরের ফাইনালে পৌঁছে গেছে ইন্টার ও পিএসজি।

সেমিফাইনালে শক্তিশালী বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার। অন্য সেমিতে আর্সেনালকে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে পিএসজি।

চ্যাম্পিয়নস লিগে এর আগে কখনোই দেখা হয়নি ইন্টার ও পিএসজির। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই ক্লাব। সেই দেখাটা হচ্ছে সরাসরি ফাইনালেই! অচেনা প্রতিপক্ষ পেয়ে দুই দলই তাই বাড়তি সতর্ক থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় আজ রাত ১টায় জার্মানির বায়ার্ন মিউনিখের হোম ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। ফাইনাল ম্যাচটি টিভি ও অনলাইন দুভাবেই উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবল ভক্তরা।

বাংলাদেশ থেকে তিনটি চ্যানেলে দেখা যাবে ইন্টার-পিএসজি ফাইনাল। সনি টেন ২, ৩ ও সনি লিভ সরাসরি সম্প্রচার করবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

চ্যাম্পিয়নস লিগে তিনবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ইন্টার। অন্যদিকে আগে কখনোই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি পিএসজি। ইন্টার তাই মাঠে নামছে নিজেদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির লক্ষ্য প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়া।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো