Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১ হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫ ১০:৫০ | আপডেট: ৩১ মে ২০২৫ ১২:১৬

c

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন।

বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়টির মুখপাত্র রনধীর জয়সাল বলেন, ফেরত পাঠানোদের প্রায় ৬২ শতাংশই এসেছেন বাণিজ্যিক ফ্লাইটে। তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রবিহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছেন। এর আগে, ট্রাম্প বলেছিলেন, ভারতীয় অভিবাসী ফেরত পাঠানো হলে ভারত যা সঠিক তা-ই করবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ১০০-এরও বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটে ফেরত পাঠায়। গণমাধ্যমের প্রতিবেদনে সে সময় বলা হয়, ফেরত পাঠানো অনেককেই শিকল পরানো অবস্থায় বিমানে আনা হয়।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সম্মেলনে জয়সাল বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যুতে নিবিড় সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করার পর তাদের গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যানুসারে, তারা নথিপত্রবিহীন মোট ১৮ হাজার ভারতীয়কে শনাক্ত করেছে যারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো