Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১২:২৫ | আপডেট: ৩১ মে ২০২৫ ১২:২৮

ছবি: সংগৃহীত

নোয়াখালী: লঘুচাপের কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার উপজেলার সঙ্গে জেলা সদরসহ সারাদেশের নৌ যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে দ্বীপটির সঙ্গে নৌ-যোগাযোগ শুরু হয়।

স্থানীয় বাসিন্দা তছলিম বলেন, নৌ যোগাযোগ বন্ধ থাকায় গত তিন দিন মানুষ কষ্ট করেছে। চেয়ারম্যান ঘাটে গত তিন দিন ৪টি মরদেহ আটকে ছিল। পরে বিশেষ ছাড়ে সরকারি নৌ যানে ৪টি মরদেহ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। নৌ যোগাযোগ চালু হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, নিম্নচাপের প্রভাবে গত তিন দিন উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জোয়ার দেখা দেয়। সমুদ্র উত্তাল থাকায় গত বুধবার (২৮ মে) সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। নিম্নচাপ কেটে যাওয়ায় তিনদিন পর শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ শুরু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো