Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তীব্র গরমে হাজীদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি দিবে সৌদি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৩:২৫ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৫:২১

ছবি: সংগৃহীত

ঢাকা: আরবের মরুভূমির প্রচণ্ড গরমের মধ্যে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের হজ। সম্প্রতি এক পূর্বাভাসে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, হজের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এই পরিস্থিতিতে হজের দিনগুলোতে হজযাত্রীদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সৌদি।

শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় পানি পরিষেবা দফতর। বিবৃতিতে বলা হয়েছে, হজের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত মিনা, আরাফাত, মুজদালিফা এবং কাবায় অবস্থানকারী মুসল্লিদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করা হবে। আর এ কাজে পানি পরিষেবা দফতরকে সহযোগিতা করবে সৌদির পরিবেশ মন্ত্রণালয় এবং পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মরু আবহাওয়া হওয়ায় সৌদি আরবে এমন কোনো স্বাদু পানির জলাশয় নেই, যেখানে সারা বছর পানি থাকে। পান করা এবং দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য দেশটিকে নির্ভর করতে হয় সাগরের ওপর। সাগরের লোনা পানি থেকে লবণ দূর করে তা পানযোগ্য করে তোলা হয়।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হজযাত্রী ও নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতিদিন সাগর থেকে ৭ লাখ ৫০ হাজার টন পানি সংগ্রহ ও লবণমুক্ত করে সরবরাহ করছে সৌদি সরকার। হজের দিনগুলোতে এই উৎপাদন ও সরবরাহের পরিমাণ ১০ লাখ টনে উন্নীত করা হবে।

এরই মধ্যে, হজযাত্রীদের বিশ্রামের জন্য কাবাসহ অন্য সব ধর্মীয় স্থানের আশেপাশে ৩২ হাজারেরও বেশি বিশ্রামাগার তৈরি করা হয়েছে। প্রতিটি বিশ্রামাগারে মিলবে পানি।

সারাবাংল/এনএল/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো