Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ বাছাইপর্ব / চমক রেখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, দলে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫ ১৪:১৬

আর্জেন্টিনা স্কোয়াডে ফিরলেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ফিরেছিলেন তিনি। বাছাইপর্বের আগের দুই ম্যাচে না থাকা লিওনেল মেসি এবার ফিরলেন মূল স্কোয়াডে। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য চমক রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার দল ঘোষণায় ছিল বড় এক চমক। সাধারণত কোচ নিজেই ঘোষণা করেন ফুটবলারদের নাম। এবার সেরকম কিছু হয়নি। গত ৭ মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে তৈরি করা হয় একটি ভিডিও। সেই ভিডিওতেও বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষ ঘোষণা করেন মেসি ও অন্য ফুটবলারের নাম।

বিজ্ঞাপন

ইনজুরি কাটিয়ে মূল স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক মেসি। তবে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চারজন। নিকোলাস ডমিনগেজ, আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্টিস কাস্তেয়ানোস ও ম্যাক অ্যালিস্টার। ডমিনগেজ ও ম্যাক অ্যালিস্টার চোটের কারণে বাদ পড়লেও বাকি দুইজনকে কৌশলগত কারণে বাদ দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনা দলের বড় চমক অভিষেকের অপেক্ষায় থাকা তিন ফুটবলার। ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ট্রইলো, ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়েনো ও ২৩ বছর বয়সী ডিফেন্ডার কেভিন লোমোনাকো দলে জায়গা করে নিয়েছেন। তাদের সঙ্গে আছেন আগের রাউন্ডের স্কোয়াডে থাকা এনজো বারেনেচিয়া। তিনিও আছেন অভিষেকের অপেক্ষায়।

লাতিন অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৬ জুন নিজেদের মাঠে চিলি ও ১১ জুন কলম্বিয়ার মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো