Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, ১১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৫:২১

বন্যায় হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার দেশ নাইজেরিয়ায় টানা ভারি বৃষ্টিপাত ও একটি বাঁধ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ১১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেকেই এখনো নিখোঁজ।

নাইজেরিয়ার জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র ইব্রাহিম হুসেইনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১১৭টি মরদেহ উদ্ধার করেছি। আরও অনেক লোক নিখোঁজ রয়েছে। তারা নদীতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে, গত বুধবার (২৮ মে) রাতে ভারি বৃষ্টির কারণে একটি বাঁধ ধসে গেলে হঠাৎ বন্যার সৃষ্টি হয়। এতে পুরো পাড়া-মহল্লা ডুবে যায়।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার রাজ্যের মোকওয়া এলাকা। সেখানে হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নাইজেরিয়ায় সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বন্যা ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রাকৃতিক দুর্যোগ আরও ভয়াবহ হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা ও বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ কাজ পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

গত বছরও নাইজেরিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। সে সময় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং ৩১টি রাজ্যে ১২ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো