Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোদ ছপিয়ে আবারও রাজধানীতে বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৪:৫৪ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৭:৪৩

বৃষ্টির কারণে রাজধানী শহরের বাতাসে এই ব্যাপক উন্নতি।

ঢাকা: টানা দুই দিন বৃষ্টির পর রাজধানী ঢাকায় রোদের দেখা মিললেও আবারও দেখা গেলো বৃষ্টির দাপট।

শনিবার (৩১ মে) বেলা ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এর আগে সকাল থেকে আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। বেলা সাড়ে ১১টার দিকে মেঘের আড়ালে ঢাকা পড়তে শুরু করে রোদ। এর আধঘণ্টা পরই মুষল ধারে বৃষ্টি নামে।

এর আগে, নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার ও শুক্রবার মোট ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয় রাজধানী ঢাকায়। আবহাওয়া অধিদফতরের পূর্বের পূর্বাভাস অনুযায়ী, আজ (শনিবার) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সেই সঙ্গে ছিল বৃষ্টির শঙ্কা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকায় জন্য পূর্বাভাসের তথ্যে জানিয়েছে, ঢাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে বাড়তে পারে দিনের তাপমাত্রাও।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো