Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাগড়াছড়িতে স্রোতে ভেসে যাওয়া ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৫:৫৪

নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

খাগড়াছড়ি: জেলার দীঘিনালা ও লক্ষ্মীছড়িতে নদীর পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া তড়িৎ চাকমা (৫৫) ও উক্রাচিং মারমা (১৯) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ির মাইনি নদী থেকে তড়িৎ চাকমার মরদেহ উদ্ধার করা হয়। ডুবুরি দলের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান। উদ্ধারের পর মরদেহটি দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (৩০ মে) সকালে মাইনি নদীর স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন তড়িৎ চাকমা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করা হয়।

অপরদিকে, খাগড়াছড়ির লক্ষীছড়িতে খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ উক্রাচিং মারমার মরদেহ স্থানীয়দের সহায়তায় শুক্রবার বিকেলেই উদ্ধার করেছে ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স। কয়েক ঘন্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে খাল থেকে লাশটি উদ্ধারের কথা জানান লক্ষীছড়ি ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সে এর সাব অফিসার (ভারপ্রাপ্ত কমকতা) মো. রফিক আহম্মদ। উদ্ধারের পর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মরদেহ সৎকারের জন্য লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু বড়ুয়ার মাধ্যমে পরিবারের লোকজনকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো