Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় নদীর পাড়ে মিলল ঘুমন্ত শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:০৮

নিহত শিশুর মরদেহ।

পাবনা: পাবনার চাটমোহরে পাঁচ মাস বয়সী ঘুমন্ত শিশু সোহাগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১মে) সকালে বাড়ির অদূরে বড়াল নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সোহাগী চাটমোহর উপজেলার জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডল ও শ্রাবন্তী মন্ডল দম্পতির একমাত্র মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শিশু সোহাগীকে ঘরের বারান্দায় বিছানায় ঘুম পাড়িয়ে গরুর খাবারের জন্য খড় আনতে বাইরে যান মা শ্রাবন্তী। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন শিশু সোহাগী বিছানায় নেই। এক পর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের পাড়ে সোহাগীর নিষ্প্রাণ দেহ দেখতে পায় এলাকাবাসী। পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে আহাজারী।

বিজ্ঞাপন

শিশু সোহাগীর বাবা কমল মন্ডলের দাবি, মেয়ের এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। কেউ তাদের ঘর থেকে শিশুকে নিয়ে গিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে গেছে। অপরাধীকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো