Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় সাবেক জারিকারক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:৪৬

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির অবৈধ যানবাহন আলমসাধুর ধাক্কায় উপজেলা পরিষদের সাবেক জারিকারক সিরাজুল ইসলাম (৬০) নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিরাজুল ইসলাম আলুকদিয়া বাজার এলাকার বাসিন্দা। তিন মাস আগে তিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আলুকদিয়া বাজারে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি আলমসাধু সিরাজুল ইসলামকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর আলমসাধুসহ চালক পালিয়ে গেছে। তবে চালককে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো