Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিউশনির বিজ্ঞাপন দিয়ে কলেজছাত্র অপহরণ, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:৪২ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৯:২৪

অপহরণ চক্রের তিন সদস্য গ্রেফতার

নরসিংদী: টিউশনির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে অপহরণ করা কলেজছাত্র সাইফুল ইসলামকে (২৬) উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণচক্রের তিন সদস্যকে।

শনিবার (৩১ মে ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় শিবপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে অপহৃত কলেজছাত্রকে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।

অপহৃত সাইফুল ইসলাম রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।

গ্রেফতাররা হলেন— পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান(১৯) ও শিবপুর উপজেলার খড়িয়া এলাকার মৃত মান্নান প্রধানের ছেলে নাঈস (১৬)। তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিলো একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেইজের মাধ্যমে শিক্ষক প্রয়োজন এমন বিজ্ঞাপণ দেয়। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ইনবক্সের মাধ্যমে সক্ষাত করতে বলে। শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুরের বন্যার বাজার এলাকায় ডেকে নেয় চক্রটি। পরে সেখান থেকে চক্রের সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম ওই কলেজছাত্র সাইফুলতে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খালপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা ও ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

এ ঘটনায় সাইফুলের বাবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে বিস্তারিত জানান। এরপর শিবপুর থানা পুলিশ সাইফুলকে উদ্ধারে নামে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিনজনকে। তাদের বিরুদ্ধে সাইফুলের মা বাদি হয়ে শিবপুর থানায় মামলা করেছেন।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা অপহরণের শিকার সাইফুলকে উদ্ধার করি। গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্যকে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো