Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দারুসসালামে ২ যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৯:২৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী মিরপুরের দারুসসালামে দুই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ মে) দুপুরের দিকে দারুসসালামের আহমেদনগর হাড্ডি পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫ বছর।

দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে আহমেদনগর হাড্ডি পট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুই যুবক ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। জনগণের হাতে তারা নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা ওসি রকিবুল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো