Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারের পর সংস্কার, এর পর নির্বাচন: মুজিবুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৭:৩০ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৯:২৪

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির মো. মুজিবুর রহমান। ছবি: সারাবাংলা

কিশোরগঞ্জ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির মো. মুজিবুর রহমান বলেছেন, এটিএম আজহারুল ইসলাম সুবিচার পেয়েছেন। যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সকলের বিচার হওয়া উচিত। তাই আমরা বলছি আগে বিচার হবে, এর পরে সংস্কার, পরে নির্বাচন।

শনিবার (৩১ মে) সকালে কিশোরগঞ্জ শহরের পুরাত স্টেডিয়ামে দুই দশক পর লক্ষাধিক কর্মী-সমর্থক নিয়ে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা বিচার চায় না, শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে? ওইগুলোতো নির্বাচনিই হয় নাই। ২০১৪ বিনা ভোটের নির্বাচন হলো, ২০১৮ দিনের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী মদিনার আদলে ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় বলে তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

কর্মী সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকে জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মী অংশ নেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো