Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৮, একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৮:৪৬

ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া কয়েকজন।

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে জনতা ঘাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে আটজন নিখোঁজ রয়েছেন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে মেঘনা নদীর করিম বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বিকেলে ভাসানচর থেকে তিনজন পুলিশ সদস্য, ছয়জন রোহিঙ্গা রোগী, চারজন আনসার সদস্য ও ২২ জন বিভিন্ন এনজিও কর্মীসহ ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ছেড়ে আসে। এ সময় ঝড়ো আবহাওয়া ও নদীর উঁচু ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ৩০ যাত্রীকে উদ্ধার করা গেলেও  নয়জন নিখোঁজ হন। পরে নিখোঁজ একজনের মরদেহ ‍উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জনতা বাজার পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) শহিদ ট্রলার ডুবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে জনতা ঘাটের আসার সময় একটি ট্রলার ডুবে গেছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মেঘনা নদীতে যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নয়জন নিখোঁজ হন। পরে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো