Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণহত্যা / শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৯:২৪

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রোববার (১ জুন) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

শনিবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এ কথা জানান আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মামলার বাকি আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘বিচারের কাজ পুরোদমে এগিয়ে চলছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে। ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে আশা করি। এছাড়া, বিচার এমনভাবে হবে যেন এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।’

বিজ্ঞাপন

এর আগে, ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন।

সারাবাংলা/আরএম/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো