Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বামজোটের সমাবেশে জামায়াত-শিবিরের রাজনীতির নিন্দা

ঢাবি করেস্পন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৩১ মে ২০২৫ ২০:২২

রাজু ভাস্কর্যের পাদদেশে এই এ নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়েত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজপথে দাঁড়ায় গণতান্ত্রিক ছাত্রজোট।

শনিবার (৩১ মে) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এ নাগরিক সংহতি সমাবেশে জামাত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, ‘আজ আমরা আশাহত হয়ে দাঁড়িয়েছি। যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে, যে নারীরা অধিকারের জন্য লড়াই করছে, তাদের ওপরই হামলা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বললে ইসলামবিরোধী অপপ্রচারের ট্যাগ লাগিয়ে তাদের দমন করা হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ তুলে বলেন, ‘মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং এর প্রতিবাদ জানালে কিছু ছাত্র সংগঠন গণতান্ত্রিকমী শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে। নারীদেরকে টার্গেট করে তারা হামলা করছে।’

তিনি আরও বলেন, ‘যখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা হয় সেটাকে ইসলামবিরোধী কথা বলে অপপ্রচার চালায়। ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায়।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধী আজহারের খালাসের প্রতিবাদে মশাল মিছিলে ছাত্র শিবির দুই দফা হামলা চালায়। ১৯৯৩ সালে শহীদ রিমুর হত্যার মতোই আজ আবার শিবির সন্ত্রাস শুরু করেছে। রাবিতে সন্ত্রাসের এই নবতর ধারা যদি অব্যাহত থাকে, তবে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো বিপন্ন হতে বাধ্য।’

তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতিকে দখলের হাতিয়ার বানিয়ে যারা ক্যাম্পাসে সহিংসতা ছড়াচ্ছে, তাদের প্রতিরোধে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।’

সারাবাংলা/কেকে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো