Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাবিকে গলা কেটে হত্যা, মাথা নিয়ে রাস্তায় দেবর

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৩১ মে ২০২৫ ২১:০৮

ছবি: সংগৃহীত

রক্তমাখা পোশাক পড়ে রাস্তায় এক যুবক। এক হাতে ধারালো অস্ত্র। অন্য হাতে তার ভাবির কাটা মাথা। এভাবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ওই যুবক। পরে নিজে থানায় গিয়ে আত্মসমর্পন করেন ওই যুবক। শনিবার ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

শনিবার (৩১ মে) ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। আর নিহত ওই নারীর নাম সতী মণ্ডল। তারা সম্পর্কে দেবর-ভাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক যুবককে একটি কাটা মাথা হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তার আর এক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্তমাখা পোশাক। এই ভয়াবহ দৃশ্য দেখেই আতঙ্কে বাড়ির দরজা-জানলা বন্ধ করে দেন অনেকে। কিছুক্ষণ এলাকায় ঘোরাঘুরি করার পর, তিনি বাসন্তী থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো