Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিরূপ আবহাওয়ার কারণে ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে ৪ ফ্লাইট

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ৩১ মে ২০২৫ ২২:২৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে চারটি ফ্লাইট।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে একে একে ফ্লাইটগুলো শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল সারাবাংলাকে বলেন, ‘সবগুলো ফ্লাইট ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে সেগুলো ঢাকায় নামতে পারেনি। শাহ আমানত বিমানবন্দরে নেমেছে। সবগুলোই ঢাকায় চলে যাবে, তবে সেটা আবহাওয়ার ওপর নির্ভর করছে।’

শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট বিকেল ৪টা ৩৩ মিনিটে এবং কক্সবাজার থেকে ঢাকামুখী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।

বিজ্ঞাপন

রাজশাহী থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৪টা ৪৭ মিনিটে এবং সৈয়দপুর থেকে ঢাকাগামী ইউএস বাংলার আরেকটি ফ্লাইটি বিকেল সোয়া ৫টায় চট্টগ্রামে অবতরণ করে।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো