Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে ৪ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১১:০৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার এএসআই আমির হোসেনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ১০টার পর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অন্য আসামিরা হলেন- কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেন।

এছাড়া এদিন গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয় হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ওসি কেএম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় এখনও তদন্ত চলমান রয়েছে।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো