Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫ ১১:৫৫ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:২৬

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির সংলগ্ন গৌরীকুণ্ড অঞ্চলের জঙ্গলের উপর রোববার (১৫ জুন) হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে থাকা সাতজন যাত্রী নিহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন ছয়জন তীর্থযাত্রী ও একজন পাইলট।

রুদ্রপ্রয়াগ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং জানান, খারাপ আবহাওয়ার কারণে দুর্বল দৃশ্যমানতার মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

হেলিকপ্টারটি আর্যন অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড-এর মালিকানাধীন ছিল। এটি ভোর ৫টা ৩০-এর দিকে কেদারনাথ থেকে গুপতকাশীর উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই গৌরীকুণ্ড ও ত্রিজুগিনারায়ণের মধ্যবর্তী কেদারঘাটিতে আগুন ধরে বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ জানান, দুর্ঘটনাস্থলে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) সহ অন্যান্য সংস্থা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এই দুর্ঘটনা এমন সময়ে ঘটলো, যখন কিছুদিন আগেই আহমেদাবাদে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া বিমানের ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী ও মাটিতে থাকা বেশ কয়েকজন নিহত হন।

এছাড়াও, ৭ জুন কেদারনাথগামী একটি হেলিকপ্টার টেকঅফের পরপরই কারিগরি ত্রুটির কারণে সড়কে জরুরি অবতরণ করে। ঐ ঘটনায় পাইলট আহত হলেও পাঁচজন তীর্থযাত্রী নিরাপদে উদ্ধার হন।

বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে প্রশাসন জানিয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো