Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদযাত্রা খুব খারাপ হয়নি: সড়ক উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১২:৪৫ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:২৬

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: গত ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি।

টানা দশ দিনের ঈদের ছুটি শেষে রোববার (১৫ জুন) প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা উপদেষ্টা এ কথ বলেন।

ফাওজুল কবির খান বলেন, ঈদের আগে দুদিন ছুটি ছিল। সময় কম ছিল। তাই ঈদের আগে সড়কে চাপ ছিল। যাওয়ার সময় যানজটটা বেশি হয়েছে। তবে ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছু সমস্যা হয়েছে। তবে খুব বেশি নয়। আমরা রাস্তায় ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে দেবো না।

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা বেশি ভাড়া আদায় করেছে, তাদের কাছ থেকে ভাড়া আদায় করে যাত্রীদের দেওয়া হয়েছে। কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল। এত দূর পথের যাত্রা ম্যানেজ করা একটা চ্যালেঞ্জ।

আমরা ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে দেবো না, বলেন সড়ক পরিবহন উপদেষ্টা।

গ্রামে অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফাওজুল কবির খান বলেন, এখন গ্রামে ঘরে ঘরে ফ্রিজসহ ইলেক্ট্রিক যন্ত্রপাতি রয়েছে। তাই গ্রামে বিদুতের চাহিদা বাড়ছে। ফলে প্যাটার্ন বদলেছে। এর ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে।

ছুটিতে ১২-১৩ হাজার মেগাওয়াট চাহিদা ছিল জানিয়ে তিনি বলেন, গ্রামে বিদুৎ পায়নি, এটা ভুল কথা।

উপদেষ্টা আরও বলেন, গরমে বিদ্যুতের প্রস্তুতি আমাদের আছে। চাহিদা মেটাতে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাবো।

সারাবাংলা/ইউজে/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো