Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে কলাবাগানে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১২:৫৪

ঘটনাস্থলে স্থানীয়রা।

নরসিংদী: নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের(৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে পলাশের পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

বিজ্ঞাপন

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তে মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো