Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইউনুস-তারেক বৈঠক নিয়ে কারোর বক্তব্য থাকলে প্রধান উপদেষ্টাকে বলতে পারেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৩:১৭ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:৫৭

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

ঢাকা: প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে বলে মনে করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলেন সেটা ওনারা প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই বলবেন। সেপথ খোলা রয়েছে। সবার বক্তব্যই তিনি শুনবেন।

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল সেটির অবসান হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন, প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো