Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছিনতাইকারীর ছুরিকাঘাতে দোকান কর্মচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৩:৩৪ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৭

ঢাকা: রাজধানীর আরামবাগ এলাকায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম (২৫) নামে এক দোকান কর্মচারী আহত হয়েছেন।

রোববার (১৫জুন) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের সাথে থাকা সহকর্মী মোবারক হোসেন জানান, তারা দুজনই পুরান ঢাকার চকবাজার মোগলটুলি এলাকায় পৃথক দুটি দোকানে কাজ করেন। মুজাহিদুল কাজ করে একটি ব্যাগের দোকানে। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। ঈদের ছুটি শেষে রাতে তারা দুজন ঢাকায় ফেরে। ভোরে মতিঝিল আরামবাগে বাস থেকে নেমে একটি রিকশায় উঠে চকবাজার যাওয়ার জন্য। কিছুদুর আসতেই একটি গলিতে দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। মোবারকের পকেট হাতিয়ে ৮০০ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। তবে মুজাহিদুলের কাছ থেকে কিছু নিতে পারেনি। ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় মুজাহিদুলের বুকে ছুরি দিয়ে একটি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

আরামবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দোকান কর্মচারী মুজাহিদুল ইসলাম (২৫) – ছবি : সারাবাংলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে আরামবাগ এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে একজন হাসপাতালে আসে। তিনি অভিযোগ করেন যে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সারাবাংলা /এসএসআর /আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো