Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৪:৩৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাইদুর রহমান সুজন (৪৫) নামে এক বন্দি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সময় কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনে ছিলেন।

রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই বন্দি। ঘটনার পরপরই কারা কতৃপক্ষ তাকে কারাগার হাসপাতালে নিয়ে যায়। পরে কারারক্ষী সাদিকিল হোসেনসহ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে ওই বন্দিকে কারারক্ষিরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে কারা সূত্রে জানা যায়, তিনি ডিটেন্যু বন্দি হিসেবে সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষেই ছিলেন। তিনি নিজের ব‍্যবহৃত গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

আরও জানা গেছে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক এই বন্দির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট ১৫টি বিচারাধীন মামলা রয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো