Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘চোকার্স’ শব্দটা আর শুনতে চায় না দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫ ১৫:২১

চোকার্স উপাধি থেকে মুক্তি বাভুমার দলের

‘চোকার্স’ উপাধিটা তাদের নামের পাশে পাকাপাকিভাবে লেগে গেছে। বারবার আইসিসি টুর্নামেন্টে তীরে এসে তরী ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা রচনা করেছে বহু আশাভঙ্গের গল্প। সেই দক্ষিণ আফ্রিকার হাতেই এবার উঠল টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন টেম্বা বাভুমা। জয়ের পর বাভুমা জানিয়েছেন, চোকার্স শব্দটা আর শুনতে চান না তারা।

১৯৯৮ সালে সবশেষ আইসিসি মিনি বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে বহুবার আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে প্রোটিয়ারা। শুধু সেমি না, ফাইনালেও স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া ম্যাচ হেরে গিয়ে ‘চোকার্স’ উপাধি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা উঁচিয়ে ধরার পর প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলছেন, দক্ষিণ আফ্রিকা আর চাপের মুখে ভেঙে পড়বে না, ‘ম্যাচের চতুর্থ দিনের সকালেও আমাদের শুনতে হয়েছে যে আমরা চোকার্স। অস্ট্রেলিয়ার এক খেলোয়াড় বলেছিল, আমরা ৬০ রানের কমে ৮ উইকেট হারিয়ে ফাইনাল হেরে যেতে পারি! আমি সেটা স্পষ্টভাবেই শুনেছিলাম। তবে আমরা আর চোকার্স শব্দটা শুনতে চাই না।’

প্রথম ইনিংসে ডাক মেরে প্যাভিলিয়নে ফেরা প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম দ্বিতীয় ইনিংসে খেলেছেন ম্যাচজয়ী এক ইনিংস। দুর্দান্ত এক সেঞ্চুরির পর মার্করামও বলেছেন, চোকার্স উপাধি মুছে ফেলতে বধ্য পরিকর তারা, ‘অতীতে আমাদের নিয়ে যত প্রশ্ন তোলা হয়েছিল, সৌভাগ্যবশত এখন সবকিছুর উত্তর দেওয়া হয়ে গেছে। এখন এটা আর না শুনলেই ভালো। এত জোর দিয়েই বলতে চাই। এই তকমাটা ঝেড়ে ফেলা এই দলের জন্য অনেক বড় ব্যাপার।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো