Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক নারী এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৭

আটক সাবেক নারী এমপি মিসেস রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোওয়ার রুমন

সাতক্ষীরা: সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মিসেস রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়।

রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় অবস্থিত রিফাত আমিনের বাড়িতে অভিযান চালায় সাতক্ষীরা সেনাক্যাম্পের একটি দল।

অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে আঘাত পান। তাৎক্ষণিক তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি রাইফেল, তিনশ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন। অভিযানের সময় বাড়িটিতে তার ছোট ছেলে রুমন একাই ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রুমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো