Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মারধর করলেই পুলিশ খুব সচল, আমরা সেটা চাচ্ছি না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:৫৪

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগের ১৫ বছরের মতো পিট্টি মারলেই পুলিশ খুব সচল। আমরা তো সেই পুলিশ চাচ্ছি না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি।’

রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এখন হয়তো লোকজন ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে এখন আরও বেশি সক্রিয়।’

র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘র‌্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এটার সঙ্গে যেই জড়িত, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আইনের আওতায় তাদের নিয়ে আসতে পারি।’

বিজ্ঞাপন

আগামী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত- প্রশ্নে তিনি আরও বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ওনারা যে সময় ঘোষণা করবেন, আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় প্রস্তুত।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো