Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ৪ পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৭:২৯

ছবি: সংগৃহীত

ঢাকা: আরও চারটি পোশাক কারখানা সুবজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ফলে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮টি।

রোববার (১৫ জুন) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন করে তালিকায় যুক্ত কারখানা চারটি হচ্ছে- মানিকগঞ্জের অ্যাডভান্স এটায়র লিমিটেড, নরসিংদীর আমানত শাহ ফেব্রিক্স লিমিটেড ওভেন কম্পোজিট, গাজীপুরের কটন ফিল্ড বিডি লিমিটেড প্রোডাকশন বিল্ডিং ও ঢাকার কেএম অ্যাপারেল নিট প্রাইভেট লিমিটেড৷

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। সর্বশেষ ২০২৪ সালে অন্তত ২৬টি পোশাক কারখানা সবুজ কারখানায় তালিকায় অন্তর্ভূক্ত হয় বলে সারাবাংলাকে জানিয়েছিলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

বিজ্ঞাপন

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৪৮টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ১০৫টি, গোল্ড ১২৯ টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো