Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ সীমান্তে ৯ ভারতীয় গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৬:০৩

সুনামগঞ্জে জব্দ হওয়া ৯ গরু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ জুন ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার ইউনিয়নের খাসিয়াপাড়া থেকে মালিকবিহীন ৯টি ভারতীয় গরু জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ ৬৫ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির ৯টি ভারতীয় গরু জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো