Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৮:৩৪

উদ্ধার হওয়া মোটরসাইকেল-ভ্যান।

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৫ জুন) বেলা ৩টা ৪০ মিনিটে সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আজিজুল ইসলাম (২৫) সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বড়াঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুরগামী একটি মোটরসাইকেল ও নীলফামারী থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আজিজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত তিনজনকে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো