Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্ক বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২০:৪৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২২:১৩

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলকসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রোববার (১৫ জুন) এ সংক্রান্ত এক অফিস আদেশে জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অফিস কক্ষে প্রবেশের আগে অবশ্যই মাস্ক পড়তে হবে। দাফতরিক সভা জুম অ্যাপে আয়োজন করতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দফতরের বাইরে তিনজনের বেশি একত্রিত না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের এক্ষেত্রে সচেতন থাকতে বলা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি না হয়।

বিজ্ঞাপন

সেসঙ্গে, বিশ্ববিদ্যালয়ে আসা সেবাগ্রহীতাদের ক্ষেত্রেও কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক পরা এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দফতরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে কেউ নিয়ম ভঙ্গ করতে না পারে।

এছাড়াও করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সার্ভিসেস দফতর বা আইইডিসিআর হটলাইনে ০১৪০১-১৯৬২৯৩ পরামর্শ নিয়ে কোভিড পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত জানানোর জন্যও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো