Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটি / ৯৯৯-এ কল সোয়া ২ লাখ, বেশি জরুরি ও মারামারির

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২১:০১ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২২:১২

জাতীয় জরুরি সেবা ৯৯৯

ঢাকা: ঈদুল আজহার ছুটিতে ৫ থেকে ১৩ জুন ৯ দিনে ৯৯৯-এ ২ লাখ ২০ হাজার ৩৮৮টি কল করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৬১৯ জনকে জরুরি এবং মারামারি সংক্রান্ত অভিযোগে ৪ হাজার ১০২ জন কলারকে সেবা দেওয়া হয়েছে।

রোববার (১৫ জুন) বিকেলে ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা সংক্রান্ত কলে মোট ১২৭১ জন কলারকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে– হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দ-দূষণ সংক্রান্ত অভিযোগ ইত্যাদি।

বিজ্ঞাপন

ঈদুল আজহার ৫ থেকে ১৩ জুন ছুটিকালীন জরুরি পুলিশি সেবা দেওয়া হয়েছে ১৩ হাজার ৮৩১ জনকে। অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ৯৯৩ জন কলারকে। ফায়ার সার্ভিসের সেবা দেওয়া হয়েছে ৭৯৫ জন কলারকে। সবমিলিয়ে ১৫ হাজার ৬১৯ জন কলারকে ঈদুল আজহা সংক্রান্ত জরুরি সেবা দেওয়া হয়েছে।

মারামারি সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হয়েছে ৪ হাজার ১০২ জন কলারকে। বিভিন্ন কারণে

কাউকে আটকে রাখাসংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হয়েছে ১ হাজার ২১৪ জন কলারকে। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ১ হাজার ৬২ জন কলারকে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সেবা দেওয়া হয়েছে ৯৯২ জন কলারকে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো