Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২১:১৩ | আপডেট: ১৬ জুন ২০২৫ ০৯:৪৬

ঢাকা: দেশের এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১৬ জুন)।

রোববার (১৫ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদুল আজহার ছুটির আগে গত ৪ জুন আমাদের বোর্ড সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অর্থাৎ ১৬ জুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটি গত ৪ জুন সিদ্ধান্ত হয়েছে। নতুন করে আমরা কিছুই করছি না। এখন শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া বাকি।’

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্য কত এমন প্রশ্নের জবাবে মুহম্মদ নূরে আলম সিদ্দিকী আরও বলেন, ‘আমাদের মোট শূন্য পদের সংখ্যা এক লাখ এক হাজারের মতো। তবে অনেক প্রতিষ্ঠান প্রধান নন-এমপিও এবং অতিরিক্ত চাহিদা দিয়েছেন। এগুলো বাদ দেওয়া হয়েছে। তবে এ সংখ্যা খুব বেশি হবে। ৯০ হাজারের বেশি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

বিজ্ঞাপন

এদিকে, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো